বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর (২৫) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কলেজ রোডের সুচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মঙ্গলনগর বণিক পাড়ার দিলীপ ধরের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সানু ধর ও বিশ্বজিৎ ধর (২৭) মোটরসাইকেলে করে চন্দনাইশের গাছবাড়িয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়।

 

দুর্ঘটনায় সানু ও বিশ্বজিৎ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক সানু ধরকে মৃত ঘোষণা করেন।

 

আহত বিশ্বজিৎ ধর একই এলাকার আনন্দ ধরের ছেলে। তিনি বর্তমানে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

নিহতের প্রতিবেশী রিটু ধর বলেন, “হঠাৎ এক পথচারী সামনে চলে এলে তাঁকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান চালক। এরপরই দুর্ঘটনাটি ঘটে।”

 

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, সানু ধর পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews