1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে লীলা কীর্তন অনুষ্ঠিত হবিগঞ্জে প্রাচীন কালী মন্দিরে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা নববর্ষের দিনে সাভারে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে বসতবাড়ি ও মন্দির ভাঙচুর সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন অস্তিত্ব সংকটে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী নীল নাচ শিব-কালীর ঐশ্বরিক মিলনের বিশ্বাসে রাঙ্গুনিয়ায় ক্ষেত্রপাল পূজা, প্রাণবন্ত মেলা আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন। আগামী সপ্তাহে চালু হতে পারে ভারতের ভিসা

বিয়ে করলেন বিজয় দেবরাকোন্ডা-রাশমিকা মান্দানা

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠ আয়োজনে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সকাল প্রায় ১০টা ১০ মিনিটের কিছু পরেই হিন্দু রীতিতে সম্পন্ন হয় বিয়ে। পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে আয়োজনটি ছিল ব্যক্তিগত, তবে আড়ম্বরের দিক থেকে ছিল রাজকীয়। ভক্তদের দেওয়া আদরের নামকে সম্মান জানিয়ে নিজেদের এই মিলনকে তাঁরা নাম দিয়েছেন ‘বিরোশ’-এর বিয়ে।

 

বিয়ের প্রস্তুতি চলছিল বেশ কিছুদিন ধরে। তবে অনুষ্ঠানটি ছিল সীমিত পরিসরে। আনুষ্ঠানিক ছবি ও ভিডিও প্রকাশের অপেক্ষায় রয়েছেন তাঁদের অগণিত ভক্ত। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে। পাশাপাশি এআই দিয়ে তৈরি কিছু ভুয়া ছবি ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সতর্ক করছেন অনেকে। সত্য সনাতন টিভি

 

পর্দার রসায়ন থেকেই বাস্তব জীবনের সম্পর্কের সূচনা। গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেড ছবিতে একসঙ্গে অভিনয়ের পর তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। যদিও দীর্ঘদিন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, সম্প্রতি তাঁরা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন। সত্য সনাতন টিভি

 

ক্যারিয়ারের দিক থেকে দুজনই নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত। অর্জুন রেড্ডি ছবির মাধ্যমে সারা দেশে পরিচিতি পান বিজয়। অন্যদিকে পুষ্পা: দ্য রাইজ ও অ্যানিমাল–এর মতো সফল ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান রাশমিকা।

 

ভক্তদের চোখ এখন তাঁদের বিয়ের আনুষ্ঠানিক ছবির দিকে। ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখা এই তারকা দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও অনুরাগীরা। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট