1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঙ্গালহালিয়া গিরিধারী সেবাকুঞ্জের ৩২ জন বিশিষ্ট নতুন পরিচালনা কমিটির গঠিত ঈদে তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে মোদির শুভেচ্ছা কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কাপ্তাইয়ের লোকনাথ মন্দির,সহযোগিতার আহ্বান ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” আয়োজন করছে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা মনিটরিং সেল বিলুপ্ত ঘোষণা কর্ণফুলী নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: নববধূ নিখোঁজ, শিশুসহ আহত ৫ প্রেমের টানে ঘড় বাঁধলেন তজিম্মুদ্দিন থানার দুই সনাতনী তরুণ তরুণী। বেতারে উপস্থাপকদের পোশাকবিধি ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে। ভারত যা চাইবে, তা-ই পাবে: মোদিকে নিয়ে ট্রাম্পের প্রশংসা গাবতলীতে গৃহবধূ রিতা মজুমদার হত্যা মামলায় গ্রেপ্তার ২

সীতাকুণ্ডে আগুনে পাঁচ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, অক্ষত রইল শ্রীমদ্ভগবদগীতা

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মহালঙ্গা নাথ বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে গেছে। আজ ভোররাত প্রায় চারটার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত মানুষজন আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন। আগুনের তীব্রতায় ঘরবাড়ি, আসবাবপত্র ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী পুড়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও নষ্ট হয়েছে। বর্তমানে কয়েকটি পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছে।

 

তবে আগুনে সবকিছু পুড়ে গেলেও একটি ঘরে থাকা শ্রীমদ্ভগবদগীতা অক্ষত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। সত্য সনাতন টিভি

 

আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। খবর পেয়ে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সত্য সনাতন টিভি

 

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট