1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান হাটহাজারী এনায়েতপুরে শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরে দুই দিনব্যাপী মহোৎসবের আয়োজন ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ ও বিয়ে ছেলেকে ত্যাজ্য ঘোষণা পিতার আরেক মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখাতে শুনানি, আদেশ অপেক্ষমাণ জগন্নাথ হলে কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উন্মোচন শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয়বারের মতো গণেশ পূজা হাটহাজারীতে মন্দিরের পুকুর ভরাটে ৫০ হাজার টাকা জরিমানা সংগীতে ধর্মীয় চেতনা ছড়াতে মাঠে নামছে সনাতনী ব্যান্ড ‘মহামায়া’ সাভারের পানপাড়া মহল্লায় সনাতন মহাসংঘের সরেজমিন পরিদর্শন, ন্যায়বিচারের দাবি ফেনীতে ছাগলনাইয়ায় চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’ এর ১০ম গীতা দান কর্মসূচি সম্পন্ন।।

মোদি আসছেন না, শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বাংলাদেশের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

 

রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই গুরুত্বপূর্ণ শপথ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে তুলে ধরে এবং দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে আবদ্ধ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানায়। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার জনগণের সমর্থন পেয়েছে বলেও উল্লেখ করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকার আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে।

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। দিল্লি থেকে জানা গেছে, শপথ অনুষ্ঠানে অংশ নিতে নরেন্দ্র মোদি গত শনিবার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র পেয়েছেন।
জানা গেছে, নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ১৩টি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট