বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় শিথিল বিশ্বাস সেতু নামে এক যুবকের মৃত্যু।

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় শিথিল বিশ্বাস সেতু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের পাশে সাবেক পৌর মেয়র নজরুল মণ্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। সত্য সনাতন টিভি

নিহত সেতু গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিলু শেখের পাড়া এলাকার বাসিন্দা। তিনি গোয়ালন্দ বাজারের ‘সেতু জুয়েলার্স’-এর মালিক কমল বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সত্য সনাতন টিভি

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের শ্বশুর ও গোয়ালন্দের দৌলতদিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত কুমার পোদ্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় এক বছর আগে সেতু তার মেয়েকে বিয়ে করেছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews