বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

শরীয়তপুরে সিএনজি উল্টে গৃহবধূ পপি পাল নিহত, স্বামী ও শিশুকন্যা আহত।

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

 

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পপি রানী পাল (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী ও ছয় বছর বয়সী শিশুকন্যা আহত হয়েছে।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজী কান্দি এলাকার মোল্লা বাড়ির মোড়সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। সত্য সনাতন টিভি

 

নিহত পপি রানী পাল ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর গ্রামের কৃষ্ণ পালের স্ত্রী। দুর্ঘটনার সময় তিনি স্বামী কৃষ্ণ পাল ও কন্যা পৃথা পালকে নিয়ে কুমিল্লা–থ ১২–৬৫৮৭ নম্বরের একটি সিএনজি অটোরিকশাযোগে নাওডোবা এলাকা থেকে শরীয়তপুরের দিকে যাচ্ছিলেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাজিরা আর্মি ক্যাম্পের টহলরত একটি পিকআপ গাড়ির সঙ্গে ক্রসিং করার সময় সিএনজিটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় ওভারটেকিংয়ের চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে সিএনজিটি সড়কের পাশে থাকা বাঁশঝাড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়িটিতে চালকসহ মোট সাতজন আরোহী ছিলেন, যা অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ঘটনাস্থলে থাকা সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পপি রানী পালকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী ও শিশুকন্যাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সত্য সনাতন টিভি

 

খবর পেয়ে জাজিরা থানা-পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি পুলিশের হেফাজতে নেওয়া হয়।

 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সিএনজি অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল। ওভারটেকিংয়ের সময় চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews