বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত, ৪ জনই হিন্দু ধর্মালম্বী

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ৩০ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪ ঘটিকার দিকে মহাদেবপুর থানাধীন এনায়েতপুর ইউনিয়নের পাটকাটি গ্রামে মহাদেবপুর-নজিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। সত্য সনাতন টিভি

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাদেবপুর হাটে বিক্রির উদ্দেশ্যে কাঁচা হলুদ ও বেগুন বোঝাই দুটি চার্জার ভ্যানে ছয়জন যাত্রী ছিলেন। ভ্যান দুটি মহাদেবপুর থেকে নজিপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক (রেজি. নং রংপুর মেট্রো ট-১১০০০৪) ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

 

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও তিনজন মারা যান। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে। আহত একজন ভ্যানচালক বর্তমানে সুস্থ রয়েছেন। সত্য সনাতন টিভি

 

নিহতরা হলেন সঞ্চু উরাও (৪৮), পিতা মাংরা উরাও; মো. বিপুল পাহান (২২), পিতা জুটুয়া পাহান; বিরেন পাহান (৫০), পিতা খোকা পাহান; উজ্জ্বল পাহান (২৪); ও বিপ্লব (২২), পিতা অনিল। আহত ভ্যানচালক সমান্ত (৩০), পিতা রমেস। তাঁদের সবার বাড়ি এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামে।

 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews