1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

আজ রাত ১২ ঘটিকায় ঋষিধামে কুম্ভমেলায় মঞ্চ মাতাবে রক ব্যান্ড প্রনাম।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী ঋষিধামে চলমান কুম্ভমেলা উপলক্ষে আজ রাত ১২ ঘটিকায় সঙ্গীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় সনাতনী ধর্মীয় রক ব্যান্ড ‘প্রনাম’।

 

ভক্তি, দর্শন ও আধুনিক রক সঙ্গীতের অনন্য সংমিশ্রণে ইতোমধ্যেই দেশজুড়ে পরিচিতি পাওয়া ব্যান্ড ‘প্রনাম’ কুম্ভমেলার মঞ্চে পরিবেশন করবে তাদের জনপ্রিয় ভজন, কীর্তন ও আধ্যাত্মিক ভাবধারার রক গান। আয়োজকদের আশা, এই পরিবেশনার মাধ্যমে মেলার আধ্যাত্মিক আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠবে। সত্য সনাতন টিভি

 

ব্যান্ডটির ভোকাল রোমারিও সূত্রধর সত্য সনাতন টিভিকে জনান, সনাতনী দর্শন ও মানবিক মূল্যবোধকে তরুণ প্রজন্মের কাছে সঙ্গীতের মাধ্যমে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। কুম্ভমেলার মতো পবিত্র ও ঐতিহ্যবাহী আয়োজনে গান পরিবেশন করতে পারা তাদের জন্য গর্বের বিষয়। সত্য সনাতন টিভি

 

কুম্ভমেলা ঘিরে ইতোমধ্যেই বাঁশখালীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটেছে। আজ রাতের এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানকে কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সত্য সনাতন টিভি

 

আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ভক্ত, দর্শক ও সঙ্গীতপ্রেমীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে এই আধ্যাত্মিক রক সঙ্গীতানুষ্ঠান উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট