বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

মুরাদনগরের আন্দিকূটে ৩২ প্রহরব্যাপী ৭২তম বর্ষ শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আন্দিকূট গ্রামে জীব ও জগতের মঙ্গলার্থে ৩২ প্রহর (৪ দিনব্যাপী) ৭২তম বর্ষ শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। শ্রীশ্রী সিদ্ধেশ্বরী সার্বজনীন দেব মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ মহাযজ্ঞে ধর্মপ্রাণ ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

 

গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) অধিবাস কীর্তনের মধ্য দিয়ে তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞের শুভ সূচনা হয়। বুধবার মহাযজ্ঞ উপলক্ষে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কুমিল্লা জেলা হিন্দু মহাসংঘের প্রায় অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাসংঘ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী জনি মজুমদার জয়। এছাড়াও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সভাপতি শ্রী নয়ন চন্দ্র নট্ট, দেবীদ্বার উপজেলা সভাপতি শ্রী সঞ্জিত চন্দ্র দেবনাথ এবং চান্দিনা উপজেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক দিগন্ত রায় সৌরভসহ মুরাদনগর, দেবীদ্বার ও চান্দিনা উপজেলার নেতৃবৃন্দ ও সারথিবৃন্দ।

 

 শ্রী জনি মজুমদার হিন্দুস নিউজকে জানান,

“শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ আমাদের সনাতন ধর্মের আধ্যাত্মিক ঐতিহ্য ও মানবকল্যাণের এক উজ্জ্বল নিদর্শন। এ মহাযজ্ঞ কেবল ধর্মীয় আচার নয়, বরং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহান উদ্যোগ। এমন ধর্মীয় আয়োজন আমাদের নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।”

 

তিনি আরও বলেন,

“৭২তম বর্ষে পদার্পণ করা এই মহাযজ্ঞ সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক ও ভক্তবৃন্দের আন্তরিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে—এই প্রত্যাশা করি।”

 

আয়োজন কমিটি ও আগত ভক্তবৃন্দরা জানান, শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি মানবকল্যাণ, শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। এ মহাযজ্ঞের মাধ্যমে সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও আধ্যাত্মিক চেতনা আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews