রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে নিয়ামতপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : মিঠুন বারোয়ার|| নওগাঁ  প্রতিনিধি 

১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল (২৯ জুন) দুপুর ১২টায় নিয়ামতপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে অনুষ্ঠানসূচি নির্ধারণ করা হয়।

 

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩০ জুন সকাল ৯টায় অতিথি ও অংশগ্রহণকারীদের আগমন, সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র‍্যালি এবং সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় মহান সাঁওতাল বিদ্রোহের দুই বীর নেতা সিদু ও কানুর সংগ্রামী জীবন ও অবদান নিয়ে জীবনী পাঠ করা হবে। পরে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

আয়োজক সূত্রে জানা গেছে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। এছাড়া উপজেলার আদিবাসী ও বাঙালি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেবেন।

 

অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। সহযোগিতায় রয়েছে আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী যুব পরিষদ এবং আদিবাসী নারী পরিষদ, নিয়ামতপুর উপজেলা শাখা।

 

আয়োজকরা মহান সাঁওতাল বিদ্রোহ দিবসের কর্মসূচিতে সকল আদিবাসীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থেকে দিবসটি সফলভাবে উদযাপনের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews