বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

নরসিংদীতে ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যার বিচারের দাবিতে বাজারে মানববন্ধন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

নরসিংদীর পলাশ উপজেলায় মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুরে চরসিন্দুর বাজারে বাজার সমিতির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। সত্য সনাতন টিভি

 

কর্মসূচিতে বক্তারা বলেন, একজন শান্তিপ্রিয় ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা সমাজের নিরাপত্তাহীনতার চরম বহিঃপ্রকাশ। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। বক্তারা আরও হুঁশিয়ারি দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। সত্য সনাতন টিভি

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন চরসিন্দুর বাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আঙ্গুর ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুখ ভূঁইয়া, বাংলাদেশ হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার এবং পলাশ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি লিপন

দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ। সত্য সনাতন টিভি

 

উল্লেখ্য, সোমবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের নিজ বাড়ির নিকট দুর্বৃত্তদের হামলায় নিহত হন মনি চক্রবর্তী। ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews