বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে দিনেশ শর্মা নামে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু।

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে দিনেশ শর্মা (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। “সত্য সনাতন টিভি”

 

নিহত দিনেশ শর্মা (ডাকনাম বাতাসু) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার নাপিতপাড়া গ্রামের মৃত আমিন শর্মার ছেলে। “সত্য সনাতন টিভি”

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দিনেশ শর্মা রেললাইন পার হওয়ার সময় হঠাৎ করে একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

 

ঠাকুরগাঁও সদর থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

 

স্থানীয় এলাকায় বৃদ্ধের এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews