বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

ফরিদপুরে বিষধর সাপের কামড়ে শুভ দাস নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিষধর সাপের কামড়ে শুভ দাস (১৮) নামে এক হিন্দু কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত শুভ দাস ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আবদুল্লাবাদ গ্রামের বাসিন্দা মুদি দোকানি জয়ন্ত দাসের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে শুভ দাস আব্দুল্লাবাদ বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে সাপের ছোবলে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

এ তথ্য নিশ্চিত করে নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য রিপন মাতুব্বর জানান, “বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ দাসের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

 

নিহত শুভ দাসের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews