বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

ধর্ম অবমাননার অভিযোগে গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থী গৌরব কুমার দাস গ্রেফতার ও বহিষ্কার।

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আজ ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গৌরব কুমার দাস-কে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযোগে প্রতিষ্ঠানটির একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কারও করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের বলাতে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চ্যাটিং বা মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় এই বিতর্ক। প্রাথমিকভাবে এক পক্ষ হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করলে, গৌরব পাল্টা মন্তব্য করেন বলে জানা যায়। এর জের ধরেই তাকে ‘ইসলাম ধর্ম অবমাননার’ অভিযোগে অভিযুক্ত করা হয়। “সত্য সনাতন টিভি”

 

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়ভাবে ‘তৌহিদী জনতা’ নামে পরিচিত একটি গোষ্ঠী গৌরব কুমার দাস এর বিরুদ্ধে আন্দোলনে নামে। অভিযোগ রয়েছে, তারা গৌরবের উপর হামলা চালায় এবং পরে তাকে পুলিশে সোপর্দ করে।

 

এরপর প্রশাসনের সিদ্ধান্তে গৌরবকে একাডেমিকভাবে বহিষ্কার করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। “সত্য সনাতন টিভি”

 

শিক্ষার্থী মহল বলছে, “বিষয়টি যথাযথভাবে যাচাই না করেই” এমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকেই এটিকে ‘একতরফা সিদ্ধান্ত’ বলে দাবি করছেন।

 

এ বিষয়ে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ বা জেলা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

 

ভুক্তভোগী গৌরব কুমার দাসকে তার সহপাঠীরা সহজ-সরল ও নিরীহ প্রকৃতির ছাত্র বলে জানিয়েছেন। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews