বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

চাকসু নির্বাচনে এজিএস পদে নির্বাচিত শ্রীমতি পিংকি রাণী

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে শামসুন নাহার হল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন শ্রীমতি পিংকি রাণী। তিনি ছাত্রসমাজের মধ্যে সুশৃঙ্খল নেতৃত্ব, নারী নেতৃত্বের বিকাশ ও ইতিবাচক ক্যাম্পাস রাজনীতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন।

 

পিংকি রাণীর নির্বাচিত হওয়ায় সহপাঠী, শিক্ষক ও বন্ধু মহলে আনন্দের জোয়ার বইছে। সবাই তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর সহপাঠীরা জানান, দায়িত্বশীল, মেধাবী ও পরিশ্রমী এই শিক্ষার্থী সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে এসেছেন।

 

নির্বাচনে জয় লাভের পর প্রতিক্রিয়ায় পিংকি রাণী বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়, বরং শামসুন নাহার হলের প্রতিটি ছাত্রী ও নারী শিক্ষার্থীর সাফল্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি— শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”

 

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীরা আশা প্রকাশ করেছেন যে, পিংকি রাণীর নেতৃত্বে ছাত্রসংসদে আরও দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে উঠবে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews