বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

নির্বাচনে সমর্থনে হিন্দু সম্প্রদায়কে ধন্যবাদ জানালো তারেক রহমান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

সাম্প্রতিক জাতীয় নির্বাচনে সমর্থন দেওয়ায় দেশের হিন্দু সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা এ তথ্য জানান।

 

সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পূজা উদযাপন পরিষদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করে। বৈঠক শেষে সংগঠনটির নেতারা বলেন, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা গুরুত্বসহকারে শুনেছেন প্রধানমন্ত্রী এবং সেগুলো সমাধানে আশ্বাস দিয়েছেন। সত্য সনাতন টিভি

 

নেতারা আরও জানান, অতীতে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হলে প্রধানমন্ত্রী তা পর্যায়ক্রমে নিষ্পত্তির আশ্বাস দেন। পাশাপাশি জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। সত্য সনাতন টিভি

 

এদিকে, বৈঠকে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন পূজা উদযাপন পরিষদের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews