বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
২০০ বছরের ঐতিহ্যবাহী সিদ্ধিরগঞ্জ শ্মশানের পক্ষে আদালতের রায়, উন্নয়নকাজে আর বাধা নেই মাহিলারা সরকার মঠ: ইতিহাস, স্থাপত্য ও লোকবিশ্বাসের অনন্য সাক্ষী সূর্য সেনের সহযোদ্ধা অনুরূপচন্দ্র: ইতিহাসের আড়ালে থাকা এক বিপ্লবীর গল্প ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেপ্তার; বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও মন্দিরে হামলার অভিযো দূর্জয় দাসের জন্মদিনে অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ বরিশাল মহাশ্মশানে শেষযাত্রার জন্য পরিবহণ সুবিধা, সনাতনী সমাজে প্রশংসার জোয়ার বিয়ের আগের দিন হবু কনেসহ মা-বাবার মরদেহ উদ্ধার, হয়রানির অভিযোগে তদন্তে পুলিশ ‘হরে কৃষ্ণ’ ধ্বনিতে মুখর নিউ বৃন্দাবন: যুক্তরাষ্ট্রে হাজারো ভক্তের মিলনমেলায় ঐতিহ্যবাহী কীর্তন উৎসব ববি শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও শাস্তি চেয়ে সমাবেশ

মানবিক সহায়তার অপেক্ষায় অসহায় অমর আচার্য্যের পরিবার, বসবাস করছেন ঝুঁকিপূর্ণ ভাঙা ঘরে

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের কর্তালা এলাকার বাসিন্দা অমর আচার্য্য দীর্ঘদিন ধরে চরম মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন। ভাঙাচোরা ও বসবাসের অনুপযোগী একটি ঘরে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন তিনি। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে ঘরটি সংস্কার বা পুনর্নির্মাণ করতে পারছেন না।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অমর আচার্য্য একজন দিনমজুর। প্রতিদিন কাজ পেলে সংসার চলে, কাজ না থাকলে পরিবারকে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়। তার পরিবারের রয়েছে দুইজন বিবাহযোগ্য কন্যা। সীমিত আয়ের কারণে পরিবারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে।

 

বর্তমানে যে ঘরটিতে তারা বসবাস করছেন, সেটি অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। ঘরটি পুনর্নির্মাণ করতে কমপক্ষে এক লক্ষ টাকার বেশি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সংসার পরিচালনাই যেখানে কঠিন, সেখানে এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা অমর আচার্য্যের পক্ষে প্রায় অসম্ভব।

 

এ অবস্থায় সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক হৃদয়ের মানুষদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। স্থানীয়দের মতে, সকলের সামান্য সহায়তাও একটি অসহায় পরিবারের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

যারা মানবিক সহায়তা প্রদান করতে আগ্রহী, তারা বিস্তারিত তথ্য জানার জন্য নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন।

 

বিকাশ (পার্সোনাল): +৮৮০ ১৬১২-৩৯২৩৬২

 

বিশেষ দ্রষ্টব্য: সহযোগিতা প্রদানের আগে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews