শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং রংপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

বোনের সুস্থতায় রাতভর মন্দিরে প্রার্থনা করেছিলেন হৃতিক

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা হৃতিক রোশন–এর বোন সুনয়না রোশন একসময় গুরুতর অসুস্থতায় মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিলেন। চিকিৎসকেরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, তিনি পক্ষাঘাতগ্রস্ত কিংবা কোমায় চলে যেতে পারেন। সেই দুঃসময়ে বোনের সুস্থতা কামনায় রাতভর মন্দিরে প্রার্থনা করেছিলেন হৃতিক রোশন।

 

সম্প্রতি নিজের অসুস্থতার সেই কঠিন সময়ের স্মৃতিচারণা করেছেন সুনয়না রোশন। তিনি জানান, অতিরিক্ত ওজনের কারণে ফ্যাটি লিভার, জন্ডিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ওজন কমানোর জন্য কঠোর খাদ্যনিয়ন্ত্রণ করতে গিয়ে একপর্যায়ে প্রায় না খেয়ে শুধু পানি পান করে দিন কাটাতেন। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

 

সুনয়নার ভাষ্য, অসুস্থতার এক পর্যায়ে টানা কয়েক দিন তিনি অচেতন ছিলেন। তখন চিকিৎসকেরা পরিবারকে জানান, তার অবস্থা অত্যন্ত সংকটজনক। পরে চিকিৎসকেরা বলেন, তিনি যদি নিজে থেকে খাবার খেতে চান, সেটি হবে সুস্থতার লক্ষণ।

 

এই সময় বোনের আরোগ্য কামনায় একটি মন্দিরের বাইরে পুরো রাত প্রার্থনায় কাটান হৃতিক রোশন। পরিবারের দাবি, কয়েক দিনের মধ্যেই সুনয়নার জ্ঞান ফেরে এবং তিনি খাবার খেতে চান। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি।

 

তবে সুস্থ হওয়ার কিছুদিন পর আবার যক্ষ্মায় আক্রান্ত হন সুনয়না। দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার কারণে তাকে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয়। পরে কয়েক মাস ঘরবন্দি জীবনও কাটাতে হয়েছে তাকে।

 

দীর্ঘ চিকিৎসা ও পরিবারের সহযোগিতায় বর্তমানে সুস্থ জীবনযাপন করছেন সুনয়না রোশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews