শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং রংপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

নজরুল সংগীতে জাতীয় পর্যায়ে প্রথম চট্টগ্রামের মেয়ে নবনিতা গোস্বামী

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৬’-এ নজরুল সংগীত বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের শিক্ষার্থী নবনিতা গোস্বামী। এ অর্জনে এলাকাজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

 

নবনিতা গোস্বামী মীরসরাই জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর এই অসাধারণ সাফল্যে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, নবনীতার এই অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, পুরো চট্টগ্রাম জেলার জন্যই গৌরবের। সত্য সনাতন টিভি

 

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় দেশের আটটি বিভাগের প্রতিযোগীদের অংশগ্রহণের মধ্য থেকে নজরুল সংগীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন নবনিতা। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ঢাকার কাকরাইলে অবস্থিত বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতরের শামস হলে। সত্য সনাতন টিভি

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবনিতা বলেন, “কঠোর পরিশ্রম আর সবার আশীর্বাদ ও দোয়ায় এই অর্জন সম্ভব হয়েছে। এটি শুধু আমার একার নয়, আমার শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদেরও অর্জন। ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য সবার দোয়া চাই।”

 

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা মনে করছেন, নবনীতার এই সাফল্য নতুন প্রজন্মকে সংগীতচর্চায় আরও উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews