বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

ফরিদপুরে ঘাস মারার ওষুধ সেবন করে হিন্দু গৃহবধূর মৃত্যু।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে ঘাস মারার ওষুধ সেবনের ঘটনায় মাধবী হালদার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

মৃত মাধবী হালদার ফরিদপুর সদর উপজেলার চন্ডিপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত গণেশ হালদারের মেয়ে ও শ্রীকান্ত হালদারের স্ত্রী।জানা যায়, গত বুধবার সকালে ছেলেদের মোটরসাইকেল কিনে দেওয়াকে কেন্দ্র করে মাধবী হালদারের সঙ্গে পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে তিনি নিজ বসতঘরে ঘাস মারার ওষুধ পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই জাহাঙ্গীর আলম ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews