বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

সিলেট ভ্রমণেই শেষ হলো শান্তর জীবনের পথচলা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে স্নানে করতে নেমে পানির প্রবল স্রোতে তলিয়ে প্রাণ হারিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিক। শুক্রবার (১৫ মে) বিকেলে ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রায় পাঁচ ঘণ্টা নিখোঁজ থাকার পর রাত ৯টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

 

শান্ত বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সহপাঠীদের সঙ্গে ভ্রমণে গিয়ে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিছানাকান্দির জিরো পয়েন্ট এলাকায় পানিতে নামেন তিনি। এ সময় প্রবল স্রোতে তলিয়ে যান শান্ত। সঙ্গে থাকা দুই সহপাঠী তীরে উঠতে পারলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সত্য সনাতন টিভি

 

ঘটনার পর উদ্ধারকাজে বিলম্বের অভিযোগ তোলেন সহপাঠীরা। তাদের দাবি, দীর্ঘ সময় কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে রাতের দিকে মরদেহ উদ্ধার করে।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করা হয়।

 

শান্তর অকাল মৃত্যুতে শাবিপ্রবি ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews