বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা

অত্যাচার-অবিচার সহ্য করব না’, সংখ্যালঘু ইস্যুতে ধর্মমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

 

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিতেও প্রস্তুত।

 

আজ ১১ মে সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সভায় এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

 

তিনি বলেন, বাংলাদেশে কোনোভাবেই সংখ্যালঘু নির্যাতনের সুযোগ দেওয়া হবে না। দেশে সাম্প্রদায়িক সহিংসতা বা নির্যাতনের ঘটনা বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। সত্য সনাতন টিভি

 

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ তুলে ধর্মমন্ত্রী বলেন, বিষয়টি বন্ধে বাংলাদেশ সরকার ভারতের প্রতি আহ্বান জানাবে। তিনি বলেন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক মূল্যবোধের কারণে দেশটিকে সম্মান করা হয়। তবে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা গেলে সেই সম্মান আরও বাড়বে।

 

তিনি আরও বলেন, ভারতে কোনো ঘটনা ঘটেছে বলে বাংলাদেশে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। সংখ্যালঘুদের ওপর জুলুম, অবিচার কিংবা সহিংসতার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews