1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সেই নবজাতক কন্যা শিশুর ঠাঁই হলো ‘শহরের ছোটমণি নিবাসে’ নড়াইলে প্রাচীর তুলে জেলে পাড়ার পথ বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপে খুলল রাস্তা “নিজের ওপর অনেক অত্যাচার করেছি” অরিজিৎ সিংয়ের সংগ্রামের অজানা অধ্যায় ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যাপীঠের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান। অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে কক্সবাজারে নয়ন সাধু হত্যার প্রতিবাদে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ সন্ন্যাসী নয়ন দাস হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ, দোষীদের শাস্তির দাবি রাঙ্গুনিয়ায় শীল কল্যাণ সমিতির সম্মেলন,নতুন নেতৃত্বে পথচলা শুরু পরলোক গমন করেছেন মুক্তিযুদ্ধের ছবি তোলা রঘু রাই ময়মনসিংহে হিন্দু ছাত্র মহাজোটের নতুন কমিটি অনুমোদন

“নিজের ওপর অনেক অত্যাচার করেছি” অরিজিৎ সিংয়ের সংগ্রামের অজানা অধ্যায়

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

ছোটবেলা থেকেই মায়ের কাছেই গানের হাতেখড়ি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে রিয়েলিটি শোর মঞ্চ পেরিয়ে আজ তিনি বিশ্বজুড়ে কোটি শ্রোতার হৃদয়জয়ী শিল্পী অরিজিৎ সিং । প্রেম, বিরহ আর জীবনের গভীর অনুভূতি তাঁর কণ্ঠে যেন নতুন করে প্রাণ পায়।

 

তবে আজকের এই সাফল্য সহজে আসেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন সময়ের কথা তুলে ধরেছেন এই জনপ্রিয় গায়ক। তিনি জানান, একসময় নিজের কণ্ঠস্বর নিয়েই প্রবল অনিশ্চয়তায় ভুগতেন তিনি।

 

অরিজিতের ভাষায়, “তখন আমার গলা অনেকেরই পছন্দ হতো না। আমি নিজেও সন্তুষ্ট ছিলাম না। নিজের কণ্ঠকে গড়ে তুলতে গিয়ে অনেক কষ্ট করেছি, অনেকটা নিজের ওপরই কঠোর হয়েছিলাম।”

 

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে অবিরাম রেওয়াজ করতে করতে এমন অবস্থায় পৌঁছাতেন, যখন ক্লান্তিতে গলা প্রায় ভেঙে যেত। রাতভর অনুশীলনই ছিল তার নিয়মিত রুটিন। কাঙ্ক্ষিত সুর ও আবেগ আনার জন্য নিজের সীমাকেও ছাড়িয়ে যেতেন বলে জানান এই সংগীতশিল্পী। সত্য সনাতন টিভি

 

দীর্ঘ প্রায় দেড় দশকের ক্যারিয়ারে ‘আশিকি ২’ সিনেমার গান তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। তবে সেই সাফল্যের পেছনে ছিল অবিরাম পরিশ্রম, আত্মসংঘর্ষ আর নিজের কণ্ঠকে নতুনভাবে গড়ে তোলার এক দীর্ঘ যাত্রা।

 

আজকের অবস্থানে পৌঁছাতে গিয়ে নিজের ওপর করা সেই কঠিন ‘শ্রমযজ্ঞ’কেই জীবনের অন্যতম বড় শিক্ষা হিসেবে দেখেন অরিজিৎ সিং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট