শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং রংপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

ভক্তি, সুর ও ধর্মচর্চায় পথচলা শুরু ‘ব্যান্ড মহাদেব’-এর

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলীকে কেন্দ্র করে আত্মপ্রকাশ করেছে একটি ভক্তিমূলক সংগীতদল ‘ব্যান্ড মহাদেব’। পূজা মণ্ডপে ক্রমবর্ধমান অপসংস্কৃতি দূর করে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার লক্ষ্যেই এই ব্যান্ডের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা স্বরুপ সর্ববিদ্যা (রুদ্র)।

 

ব্যান্ডটির সদস্যরা হলেন কিবোর্ডিস্ট রুবেল চক্রবর্তী, মৃদঙ্গবাদক দীপু দাস, হাতবায়া শিল্পী অর্পণ চক্রবর্তী, ড্রামার স্বজন রায়, ভোকালিস্ট স্বরুপ সর্ববিদ্যা (রুদ্র), বংশীবাদক বাপ্পি দাস এবং গিটারিস্ট তুষার বণিক। তারা সম্মিলিতভাবে ভক্তিমূলক সঙ্গীত, কীর্তন ও ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের মাঝে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে কাজ করছেন। সত্য সনাতন টিভি

 

প্রতিষ্ঠাতা স্বরুপ সর্ববিদ্যা (রুদ্র) বলেন, “বর্তমানে অনেক পূজা মণ্ডপে উচ্চস্বরে আধুনিক গান কিংবা ডিজে সংস্কৃতি ঢুকে পড়ছে, যা আমাদের ধর্মীয় পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এই অপসংস্কৃতি দূর করতে এবং ভক্তিমূলক সংগীতের মাধ্যমে ধর্মীয় আবহ ফিরিয়ে আনতেই ‘ব্যান্ড ম মহাদেব’ প্রতিষ্ঠা করা হয়েছে।” সত্য সনাতন টিভি

 

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু গান পরিবেশন নয়, বরং ধর্ম, সুর ও ভক্তি সাধনার একটি সুন্দর সমন্বয় তৈরি করা। আমরা চাই, পূজা মণ্ডপগুলো আবারও ভক্তি ও আধ্যাত্মিকতার কেন্দ্র হয়ে উঠুক।” সত্য সনাতন টিভি

 

ব্যান্ডটির কার্যক্রম ইতিমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। বিভিন্ন পূজা মণ্ডপ ও ধর্মীয় অনুষ্ঠানে তারা ভক্তিমূলক পরিবেশনা দিয়ে উপস্থিত দর্শকদের মন জয় করছেন। সত্য সনাতন টিভি

 

‘ব্যান্ড মহাদেব’-এর সদস্যরা মনে করেন, সঠিক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আর সেই লক্ষ্য নিয়েই তারা এগিয়ে যেতে চান ধর্মীয় মূল্যবোধ, সঙ্গীত ও ভক্তির সমন্বয়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews