বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা

বগুড়ায় কাল থেকে শুরু পাঁচ দিনের বৈশাখী মেলা

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

বগুড়ায় বাংলা নববর্ষকে ঘিরে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এই আয়োজন।

 

বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গণ ও পৌর পার্কে বসবে এ মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মীর শাহে আলম, আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেজাউল করিম বাদশা।

 

আয়োজকরা জানিয়েছেন, বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হবে। শোভাযাত্রায় গ্রামীণ বাংলার ঐতিহ্যের প্রতিচ্ছবি তুলে ধরতে পালকি, ঘোড়ার গাড়ি ও গরুর গাড়িসহ বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হবে। তবে এবারের শোভাযাত্রায় মুখোশ ব্যবহার নিষিদ্ধ রাখা হয়েছে। সত্য সনাতন টিভি

 

মেলায় থাকছে লোকজ সংস্কৃতির নানা উপস্থাপনা লাঠিখেলা, যাত্রাপালা, নছিমন পালা, সাপ খেলা এবং মোরগ লড়াইসহ বিভিন্ন ঐতিহ্যবাহী আয়োজন। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সত্য সনাতন টিভি

 

প্রায় ৬০টি স্টলে পাওয়া যাবে স্থানীয় কারুশিল্প, কৃষিপণ্য, মাটির তৈরি সামগ্রী, বাঁশ-বেত-পাটের পণ্য এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার। শিশুদের বিনোদনের জন্য থাকবে নাগরদোলা ও সাম্পান নৌকার ব্যবস্থা।

 

আয়োজকদের প্রত্যাশা, প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবারের বৈশাখী মেলাটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews