1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবীন্দ্রসঙ্গীতে জাতীয় চ্যাম্পিয়ন ফরিদপুরের প্রতীচ্য কুমার দে

নিজস্ব প্রতিবেদক: অংকন দে | ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

 

জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ আয়োজিত রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় বড়দের বিভাগে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ফরিদপুরের কৃতি সন্তান ‌ প্রতীচ্য কুমার দে (বর্ণ)। এ সাফল্যে শিক্ষক, পরিবার ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, মাত্র ৪ বছর বয়সে প্রতীচ্য কুমার দে তার গানের শিক্ষককের কাছে রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু করে। বর্তমানে তার বয়স ১৬ বছর। দীর্ঘ ১২ বছরের নিয়মিত সাধনা, অধ্যবসায় ও শিক্ষকের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সে এ কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।

 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের এ প্রতিযোগিতা অত্যন্ত কঠিন ও মর্যাদাপূর্ণ। এখানে প্রতিযোগীদের প্রায় দুই বছরব্যাপী তিনটি ধাপ অতিক্রম করতে হয়। শুধু গান পরিবেশন নয়, গানের ইতিহাস, স্বরলিপি ও শুদ্ধ পরিবেশনার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সত্য সনাতন টিভি

 

প্রতীচ্যের এই সাফল্যে তার শিক্ষক গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, একজন শিক্ষার্থীর দীর্ঘদিনের নিষ্ঠা, ধৈর্য ও নিয়মিত অনুশীলনের ফলেই এ ধরনের সাফল্য অর্জন সম্ভব। তিনি প্রতীচ্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আশা প্রকাশ করেন, রবীন্দ্রনাথের গানকে সে ভবিষ্যতে আরও সার্থকভাবে দেশের মানুষের কাছে তুলে ধরবে। সত্য সনাতন টিভি

এ অর্জনে প্রতীচ্য কুমার দে’র পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট