শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং রংপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

চট্টগ্রামে ‘আর্যপুত্র’ নামে নতুন সনাতনী ব্যান্ডের আগমন

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

সনাতন ধর্মীয় সংগীতকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামে আত্মপ্রকাশ করেছে নতুন ব্যান্ড ‘আর্যপুত্র’। পুরাতন চান্দগাঁও সাধুরপাড়া এলাকায় গড়ে ওঠা এই ব্যান্ডটি ইতোমধ্যে স্থানীয়ভাবে আগ্রহ সৃষ্টি করেছে।

 

ব্যান্ডটির পরিচালক প্রান্ত ধর জানান, বর্তমান সময়ে তরুণদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা কমে যাচ্ছে। এই বাস্তবতায় সনাতনী সংগীতকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে তরুণদের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, “আমরা চাই, আমাদের প্রজন্ম ধর্মীয় গানকে ভালোবাসুক এবং পূজা-পার্বণে এসব গান আরও বেশি করে প্রচলিত হোক।” সত্য সনাতন টিভি

 

ব্যান্ডটির সদস্যরা হলেন ভোকালে টিটন দাশ ও ভোবতোষ রুদ্র, সাইড ভোকালে রুদ্র দেব নাথ, গিটারে দীপঙ্কর শীল ও আদিত্য শীল, বেস গিটারে বাসু দেব, কিবোর্ডে সৃজন দত্ত রাজ, ড্রামসে দুর্জয় বড়ুয়া এবং পারকিউশনে প্রান্ত ধর।

 

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, তারা বিভিন্ন এলাকায় গিয়ে সনাতনী ধর্মীয় গান পরিবেশন করবেন এবং পূজা মণ্ডপগুলোতে এসব গান ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেবেন। তাদের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক আগ্রহ তৈরি করবে। সত্য সনাতন টিভি

 

অপসংস্কৃতি মোকাবিলার বিষয়ে ব্যান্ডটির সদস্যরা বলেন, তারা সুস্থ ও মূল্যবোধভিত্তিক সংগীত চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে চান। “ভালো সংগীতই পারে মানুষের মন ও চিন্তাকে সুন্দর পথে পরিচালিত করতে” এমন বিশ্বাস থেকেই তাদের এই যাত্রা শুরু। সত্য সনাতন টিভি

 

স্থানীয়দের মতে, এই ধরনের উদ্যোগ সনাতন ধর্মীয় সংস্কৃতির সংরক্ষণ ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন এই ব্যান্ডটি ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কাজ করবে এমন প্রত্যাশাই করছেন সবাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews