1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে প্রাণ গেল র‍্যাব সদস্য ইমন আচার্যের কুড়িগ্রামে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর খাগড়াছড়ি দিঘীনালা উপজেলায় শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে গীতা জয়ন্তী উদযাপন স্বামী কৃষ্ণানন্দ গিরি মহারাজের আবির্ভাব উৎসব ঘিরে পোমরায় ধর্মীয় মহোৎসবের প্রস্তুতি। অদ্বৈত জয়ন্তী উপলক্ষে বাণীগ্রামে তিন দিনব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন ডাকরায় রাজাকারদের হত্যাযজ্ঞে নিহত শত শত হিন্দু শরণার্থী ফরিদপুরে ঘাস মারার ওষুধ সেবন করে হিন্দু গৃহবধূর মৃত্যু। জেএমসেন হলে সর্বজনীন শ্রীমদ্ভগবদ্গীতায় তুলসীদান, সনাতন মানব ধর্মসম্মেলন ও যোগব্যায়াম প্রতিযোগিতার আয়োজন। বৃন্দাবন কলেজ প্রতিষ্ঠাতার প্রপৌত্রী উপমা দাস প্রাপ্তির অকাল মৃত্যু পাকিস্তানের ইসলামপুরা থেকে কৃষ্ণনগর: লাহোরে ফিরছে হারানো ইতিহাসের নাম।

গানের মাধ্যমে মুগ্ধতা ছড়াচ্ছে জয়পুরহাট সাধারণ পরিবারের মেয়ে কণিকা

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

 

জয়পুরহাটের এক সাধারণ পরিবারের মেয়ে কণিকা দেবনাথ। ছোটবেলা থেকেই গানের প্রতি তার গভীর টান। প্রাতিষ্ঠানিক কোনো সংগীত শিক্ষা না থাকলেও, নিজের ভালোবাসা আর অনুরাগ দিয়েই গড়ে তুলেছেন সুরের জগতে একটি আলাদা পরিচয়।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গাওয়া একাধিক গানের ভিডিও ভাইরাল হয়েছে। বিশেষ করে শ্রেয়া ঘোষাল, লতা মঙ্গেশকর, কনকচাঁপা এবং সাবিনা ইয়াসমিন-এর জনপ্রিয় গানগুলো তার কণ্ঠে নতুনভাবে ধরা পড়েছে, যা নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সত্য সনাতন টিভি

 

বর্তমানে কণিকা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি নিয়মিত গান চর্চা করেন। তার বিশ্বাস, একজন মানুষের মানসিক প্রশান্তি ও ব্যক্তিত্ব গঠনে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। সত্য সনাতন টিভি

 

কণিকা বলেন, মধ্যবিত্ত জীবনের অনেক স্বপ্ন সময়ের স্রোতে হারিয়ে যায়। তবুও গান, কবিতা কিংবা শিল্প এসব চিরসবুজ। এগুলো সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে বেঁচে থাকে।

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আজ যে গানগুলো আমি গাইছি, একদিন সেগুলোই আমার স্মৃতির সঙ্গী হবে। ছোটবেলায় যেসব গান শুনে বড় হয়েছি, সেগুলো নিজের কণ্ঠে গেয়ে নতুন করে অনুভব করতে চাই।” সত্য সনাতন টিভি

 

কণিকার এই পথচলা প্রমাণ করে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও, ইচ্ছাশক্তি ও ভালোবাসা থাকলে প্রতিভা নিজেই পথ তৈরি করে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম তার সেই প্রতিভাকে পৌঁছে দিয়েছে হাজারো মানুষের কাছে, আর সেখান থেকেই শুরু হয়েছে নতুন সম্ভাবনার গল্প।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট