শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং রংপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

রণবীরের রামের লুক নিয়ে আলোড়ন, মুক্তি পেল ‘রামায়ণ’-এর টিজার

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

ভারতের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র রামায়ণ এর টিজার অবশেষে প্রকাশ্যে এসেছে। পরিচালক নীতেশ তিওয়ারি নির্মিত এই বৃহৎ প্রজেক্টে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর এর উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

 

টিজারে অভিষেক থেকে বনবাস রামের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে। শান্ত, সংযত ও রাজকীয় আবহে রণবীরের উপস্থাপনাকে অনেকেই প্রশংসা করছেন। নির্মাতাদের দাবি, ভিজ্যুয়াল ও গল্প বলার দিক থেকে এটি ভারতীয় চলচ্চিত্রে নতুন মানদণ্ড তৈরি করতে পারে।

 

ছবিটির প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়নে সময় লেগেছে প্রায় ৬ থেকে ৭ বছর। দুই পর্বে নির্মিত ছবিটির মোট বাজেট প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪ হাজার কোটিরও বেশি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগ।

 

সংগীতেও থাকছে বিশেষ চমক। অস্কারজয়ী সুরকার এ আর রহমান এবং হলিউডের কিংবদন্তি হান্স জিমার প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন এই ছবিতে। নির্মাতাদের আশা, ভারতীয় সুরের সঙ্গে বৈশ্বিক সাউন্ডের মিশ্রণে নতুন অভিজ্ঞতা পাবে দর্শক।

 

টিজারের শেষাংশে রাবণের চরিত্রে দক্ষিণী তারকা Yash এর ঝলক দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া সীতা চরিত্রে Sai Pallavi, হনুমান চরিত্রে Sunny Deol এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় Ravi Dubey অভিনয় করছেন।

 

ছবিটি মুক্তি পাবে দুই পর্বে। প্রথম পর্ব ২০২৬ সালের অক্টোবরে (দিওয়ালির আগে) প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দিওয়ালিতে।

 

টিজার প্রকাশের আগে একটি ভিডিও বার্তায় অভিনেত্রী Alia Bhatt দর্শকদের ছবিটি দেখার আহ্বান জানান। তিনি বলেন, এই প্রকল্পে রণবীরের দীর্ঘদিনের পরিশ্রম রয়েছে এবং ফলাফলদর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews