1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীশ্রী শীতলা মায়ের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার ৪র্থ বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মহোৎসব। আইনজীবী হত্যা মামলায় ‘চিন্ময়ের ওপর দায় চাপানো হয়েছে’ — ফরহাদ মজহার শরণখোলায় ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও নামসংকীর্তন অনুষ্ঠিত ফরিদপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা। বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তিতাসে তীর্থস্নানে নিখোঁজ শিশু অপর্ণা’র মরদেহ উদ্ধার স্বচ্ছতা বৈষম্যমুক্ত পুরোহিত ও সেবাইত নিয়োগের দাবি ব্রাহ্মণ সম্প্রদায়ের হিন্দু ছাত্র পরিষদ এর আয়োজনে রামায়ণ পরীক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিবিধ আয়োজনে বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মহোৎসব সম্পূর্ণ। ফরিদপুরে রাম নবমী উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন

আইনজীবী হত্যা মামলায় ‘চিন্ময়ের ওপর দায় চাপানো হয়েছে’ — ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক : নিহানেন্দু চক্রবর্তী | ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দায় অন্যায়ভাবে চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, এ ঘটনাকে ঘিরে বিভ্রান্তি তৈরি ও মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা সমাজে অস্থিরতা বাড়াতে পারে।

 

শুক্রবার (২৭ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উপলক্ষে আয়োজিত ‘সুফিবাদ ও আত্মদর্শন’ শীর্ষক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সত্য সনাতন টিভি

 

ফরহাদ মজহার বলেন, “আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দায় চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা আড়াল করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।”

 

তিনি অভিযোগ করেন, দেশে মাজার ভাঙার ঘটনা দীর্ঘদিন ধরেই চলছে এবং এটি বন্ধ হয়নি। “আগের সরকারও চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। বর্তমান সরকারের সময় আমরা আশা করি, কোনো মাজার যেন আর ভাঙা না হয়,” বলেন তিনি।

 

দেশে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ফরহাদ মজহার। তাঁর ভাষায়, “যারা মাজার ভাঙছে, তারা একদিকে দেশকে অস্থিতিশীল করতে চায়, অন্যদিকে ধর্ম সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা ছড়াচ্ছে যা প্রকৃত ধর্মের সঙ্গে সম্পর্কিত নয়।” সত্য সনাতন টিভি

 

রাজনীতিতে ‘দালাল’ তকমা ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, “সস্তা জনপ্রিয়তার জন্য কাউকে ভারতীয় দালাল, ইসকনের দালাল বা বিজিপির দালাল বলা হচ্ছে। এর মাধ্যমে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।” সত্য সনাতন টিভি

 

চিন্ময়কে গ্রেপ্তারের বিষয়েও প্রশ্ন তোলেন ফরহাদ মজহার। তিনি বলেন, “চিন্ময়কে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যে, তিনি ইসকনের সঙ্গে যুক্ত। বাস্তবে তার সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই; বরং আগে থেকেই তাদের সঙ্গে তার বিরোধ রয়েছে।”

 

তিনি মনে করেন, এ ধরনের ভুল তথ্য ও অপপ্রচার বন্ধ না হলে সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট