মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

মহেশখালী পৌরসভা নির্বাচন ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন সাগর দে।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালী পৌরসভার আসন্ন নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ সমাজকর্মী সাগর দে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান। ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক মহল ও ভোটারদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সত্য সনাতন টিভি

 

সাগর দে দীর্ঘদিন ধরে ওয়ার্ডভিত্তিক বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে দাবি করেন। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার তরুণদের কর্মসংস্থান, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, পরিচ্ছন্ন ও পরিকল্পিত ওয়ার্ড গড়ে তোলা এবং নাগরিক সেবার মান উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। তাঁর ভাষ্য, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতেই তিনি নির্বাচনে আসছেন। সত্য সনাতন টিভি

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬নং ওয়ার্ডে ড্রেনেজব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসন ও মৌলিক নাগরিক সুবিধা বৃদ্ধি এবার নির্বাচনের প্রধান ইস্যু হতে পারে। এসব বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন তিনি।

 

ইতোমধ্যে বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ শুরু করেছেন সাগর দে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাঁর প্রচারণা ইতিবাচক সাড়া ফেলছে বলে সমর্থকেরা দাবি করছেন। তিনি বলেন, নির্বাচিত হলে সব শ্রেণি পেশার মানুষের মতামত নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে কাজ করবেন। সত্য সনাতন টিভি

 

এদিকে, আসন্ন নির্বাচনে ৬নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা জমজমাট হওয়ার ইঙ্গিত মিলছে। সম্ভাব্য একাধিক প্রার্থীর তৎপরতায় নির্বাচন ঘিরে মাঠের রাজনীতি সরব হয়ে উঠছে। শেষ পর্যন্ত ভোটারদের রায়েই নির্ধারিত হবে ওয়ার্ডবাসীর আগামী প্রতিনিধিত্ব কার হাতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews