শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং রংপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

বাসন্তী পূজায় আত্মপ্রকাশ করছে সনাতনী ব্যান্ড পরশুরাম।

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

 

আসছে ২৭ শে মার্চ শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উত্তর মাদার্শা যুধিষ্ঠি মহাজনের বাড়ীতে মাদার্শা মিতালী সংঘ কর্তৃক আয়োজিত আসন্ন বাসন্তী পূজাকে কেন্দ্র করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সনাতনী সংগীতধারার নতুন ব্যান্ড ‘পরশুরাম’। ভক্তিমূলক সংগীতের মাধ্যমে ধর্মীয় পরিবেশকে শুদ্ধ ও প্রাণবন্ত রাখার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে দলটি।

 

ব্যান্ডটির মূল কণ্ঠশিল্পী বিজয় দেবনাথ। তাঁর সঙ্গে কণ্ঠে আছেন সজীব চৌধুরী ও ভূমিকা মহাজন সংগীত পরিবেশনায় আরও রয়েছেন পৃথ্বিরাজ সরকার (ড্রামস), রাজেশ রায় অ্যালবিন (কীবোর্ড), তুষার বণিক (লিড গিটার), জয় ঘোষ (বেজ গিটার), বিজয় দে (পারকিউশান) এবং প্রান্ত দাশ (মৃদঙ্গ)।

 

ব্যান্ডটির কণ্ঠশিল্পী বিজয় দেব নাথ জানান, বর্তমান সময়ে অনেক পূজা মণ্ডপে ডিজে সংগীত ও অনাকাঙ্ক্ষিত কার্যকলাপ ধর্মীয় পরিবেশকে ব্যাহত করছে। এ পরিস্থিতিতে তারা ভক্তিমূলক সংগীতের মাধ্যমে একটি শুদ্ধ ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করতে চান, যেখানে মানুষ আনন্দ করবে, নাচবে তবে তা হবে ভগবানের নাম স্মরণ করে। সত্য সনাতন টিভি

 

ব্যান্ডের নাম ‘পরশুরাম’ রাখা হয়েছে হিন্দু ধর্মের এক অবতার পরশুরাম–এর নাম অনুসারে। সদস্যদের ভাষ্য, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং ধর্ম রক্ষার আদর্শ থেকেই তারা অনুপ্রাণিত। সত্য সনাতন টিভি

 

ব্যান্ডটির পক্ষ থেকে আরও জানানো হয়, এটি তাদের পথচলার শুরু হলেও ভবিষ্যতে তারা সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত হতে চান। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার ইচ্ছা রয়েছে তাদের।

 

আয়োজকরা আশা করছেন, বাসন্তী পূজার এই আয়োজনে ‘পরশুরাম’-এর পরিবেশনা দর্শনার্থীদের মধ্যে ভক্তিমূলক আবহ তৈরি করবে এবং নতুন একটি ধারা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews