1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন। ক্যানসারে আক্রান্ত বাবাকে বাঁচাতে আকুতি,চিকিৎসা ব্যয়ে থমকে গেছে লড়াই। রাম নবমীতে মৌলভীবাজারে ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্য মঞ্চায়ন ফটিকছড়িতে মন্দিরে দুঃসাহসিক চুরি, রাতে ভাঙা হলো ৭ কক্ষ। সাতকানিয়ায় তিন দিনব্যাপী মহানামযজ্ঞ ও গীতায় তুলসীদান সম্পন্ন। লাখো পুণ্যার্থীর ভিড়ে সেবার আলো ছড়াল সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। ধানসাগরে ২৪ প্রহরের মহানামযজ্ঞ ২৫ মার্চ থেকে। বার কাউন্সিলে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হলেন বোয়ালখালীর দিপেন দাশ

রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে শেরপুর শহরের গোঁসাইপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা ও গুন্ডিচা মন্দিরে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ মার্চ ২০২৬ থেকে শুরু হয়ে ২৯ মার্চ পর্যন্ত চলবে এ আয়োজন। একইসঙ্গে ৩১ মার্চ মহাবীর হনুমানজির পূজার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে।

 

গোঁসাইপাড়া পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট শেরপুর শহর শাখার যুগ্ম আহবায়ক তীর্থ সাহা জানান, ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি রামনবমী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পূজা, যজ্ঞ, ধর্মীয় আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এতে ভক্তদের ব্যাপক উপস্থিতি আশা করছেন আয়োজকেরা।

 

অনুষ্ঠানের প্রথম দিন ২৭ মার্চ শুক্রবার সকাল ১০টায় পুরোহিত বরণের মধ্য দিয়ে পূজা শুরু হবে। এরপর সকাল ১১টায় পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় রাজভোগের পর যজ্ঞ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় মঙ্গলদ্বীপ প্রজ্বলন, বস্ত্র বিতরণ ও গীতা দান করা হবে। সন্ধ্যা ৭টায় আরতি ও ধর্মীয় আলোচনা সভা শেষে প্রসাদ বিতরণ করা হবে।

 

দ্বিতীয় দিন ২৮ মার্চ শনিবার সকাল ১০টায় জলভোগ ও ঘট বিসর্জন অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় কূপনের মাধ্যমে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৭টায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

এ ছাড়া ২৯ মার্চ রোববার বিকেল ৪টায় শেরপুর শহর প্রদক্ষিণ করে নিরঞ্জন শোভাযাত্রা বের করা হবে।

 

আয়োজকেরা জানান, ৩১ মার্চ মঙ্গলবার মহাবীর হনুমানজির পূজা ও প্রসাদ বিতরণের মাধ্যমে এ ধর্মীয় আয়োজনের শেষ পর্ব অনুষ্ঠিত হবে।

 

গোঁসাইপাড়া পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট