1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে রবীন্দ্রজয়ন্তীর প্রস্তুতি,কাছারি বাড়িতে উৎসবের আমেজ শরীয়তপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান শরণখোলায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, লুটপাট; দুইজন গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা নয়,পরিকল্পিত হত্যা,চকরিয়ায় ছয় ভাই নিহতের ঘটনায় চাঞ্চল্যকর মোড় গৃহকর্মী থেকে বিধায়ক, আউসগ্রামে কলিতা মাঝির চমক স্বনামধন্য কীর্তনশিল্পী বাবুল কৃষ্ণ মহন্ত আর নেই নতুন সরকারের সূচনা, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা একটি মায়ের জীবন বাঁচাতে সহায়তার আহ্বান  শ্যামনগরে পশুচিকিৎসক অনিমেষ অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বাঁশখালীতে মারুতী সংঘ কর্তৃক হনুমান জয়ন্তী উদযাপন,বিশেষ আকর্ষণ ব্যান্ড “সুদর্শন”

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া শেখেরখীল এলাকায় শ্রীশ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে তিনদিনব্যাপী মহাবলী মারুতী সংঘের উদ্যোগে হনুমান পূজা, গীতাযজ্ঞ ও নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাপোড়া শেখেরখীল সার্বজনীন শ্রীশ্রী কালীমন্দির প্রাঙ্গণে আগামী ১ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে।

মহাবলী মারুতি সংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি গীতাপাঠ, পূজা-অর্চনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ভক্তি, ঐক্য ও ধর্মীয় চেতনা জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানসূচি মধ্যে থাকছে, প্রথমদিন পহেলা এপ্রিল সকাল ১০ ঘটিকায় শ্রীশ্রী হনুমান দেবের বিগ্রহ স্থাপন করা হবে। এরপর বিকেল ৩ ঘএিকায় হবে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, সন্ধ্যা ৬ ঘটিকায় হবে প্রদীপ প্রজ্জ্বলন এবং রাত ৭ ঘটিকায় হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একই দিন রাত ০৯ ঘটিকায় পুরস্কার বিতরণ ও ধর্মীয় আলোচনা সভা এবং রাত সাড়ে ০৯ ঘটিকায় হনুমান দেবের অধিবাস অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন ২ এপ্রিল ব্রাহ্মমুহূর্তে মঙ্গল আরতির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর সকাল ০৮ ঘটিকায় সু-মধুর কণ্ঠে হনুমান চালিশা পাঠ, ০৯ ঘটিকায় শ্রীশ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে। দুপুর ১২ ঘটিকায় শ্রীশ্রী হনুমান দেবের পূজা, দুপুর সাড়ে ০১ ঘটিকায় আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩ ঘটিকায় রামায়ণ পাঠ এবং সন্ধ্যা ৬ ঘটিকায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হবে।

রাত ৭ ঘটিকায় ধুনুচি নৃত্যের সঙ্গে সন্ধ্যারতি এবং বিশেষ আকর্ষণ হিসেবে রাত ১০ ঘটিকায় সনাতনী ব্যান্ড ‘সুদর্শন’-এর সংগীত পরিবেশনা ও রামায়ণ লীলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সত্য সনাতন টিভি

এ ছাড়া হনুমান জয়ন্তী উপলক্ষে অনলাইনে গীতাপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

আয়োজকরা জানান, তিনদিনব্যাপী এই ধর্মীয় উৎসবে এলাকার ধর্মপ্রাণ ভক্তসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট