বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

রামগড়ে জগন্নাথ মন্দিরে বর্ণাঢ্য রথযাত্রা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : জয় চন্দ্র | রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার জগন্নাথ পাড়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

 

গত ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে জগন্নাথ পাড়ার শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। এতে বিভিন্ন বয়সী ভক্ত ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মন্দির পরিচালনা পরিষদ ও জগন্নাথ মন্দির মন্দির কমিটি জানান, সম্প্রীতি, ভক্তি ও ঐতিহ্যকে ধারণ করে রথযাত্রা উদযাপনের লক্ষ্যে তারা প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেন। সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

 

শোভাযাত্রায় ভক্তরা ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও জয়ধ্বনির মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। মন্দির প্রাঙ্গণে দিনভর ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

 

স্থানীয়দের মতে, রামগড়ের এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের একটি উজ্জ্বল উদাহরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews