বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

গাইবান্ধায় জগন্নাথদেবের রথযাত্রা, ভক্ত-উৎসবে মুখর শহর

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি আর উৎসবের আবহে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আয়োজিত এ উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১২ হাজার ভক্ত অংশ নেন। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গাইবান্ধা পৌর শহরের প্রধান সড়কগুলো।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) গাইবান্ধার উদ্যোগে বিকেল সাড়ে ৫টার দিকে কনকরায় তিন গাছতলা এলাকা থেকে রথযাত্রা শুরু হয়। ভক্তরা রথ টেনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরে পৌঁছান। সেখানে রথটি স্থাপন করা হয়।

রথযাত্রা শেষে কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালীমন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, গীতা পাঠ, কীর্তন, ভক্তিমূলক সংগীত পরিবেশন, ভোজন এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনে অংশ নিয়ে ভক্তরা আনন্দঘন পরিবেশে সময় কাটান।

জেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুজন প্রসাদ বলেন, গাইবান্ধার রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি জেলার দীর্ঘদিনের ঐতিহ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনের প্রতীক। প্রতি বছর হাজারো মানুষের অংশগ্রহণে এ আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

 

এবারের উৎসবেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজকদের অনুপ্রাণিত করেছে।

রথযাত্রায় অংশ নেওয়া ভক্ত কাকলি রানী ও সুস্মিতা বলেন, তাঁদের বিশ্বাস অনুযায়ী এদিন ভগবান জগন্নাথ মন্দির থেকে বের হয়ে ভক্তদের দর্শন দেন এবং পরে মাসির বাড়িতে গমন করেন। পরিবার-পরিজন নিয়ে এ উৎসবে অংশ নেওয়া তাঁদের কাছে আনন্দ, ভক্তি ও মিলনমেলার এক বিশেষ অভিজ্ঞতা।

 

 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যাহ আল মামুন বলেন, রথযাত্রা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী, আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টায় পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

 

 

আয়োজকেরা জানান, আগামী আট দিন পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলবে। এরপর ২৪ জুলাই কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালীমন্দির প্রাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা বের হবে। রথটি পুনরায় কেন্দ্রীয় শ্রীশ্রী শিবমন্দিরে নেওয়া হবে। সেখানে পূজা, কীর্তন ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের রথযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews