1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বারুণী স্নান ও গঙ্গাপূজায় ভক্তদের ঢল, সম্প্রীতির বার্তা অরিজিতের পর কি প্লেব্যাক ছাড়ছেন শ্রেয়া? ইঙ্গিতে জল্পনা সংগীত অঙ্গনে সান্তাহার সর্বজনীন রাধা মাধব মন্দিরে বাসন্তী পূজার আয়োজন ২০২৬। ঝালকাঠিতে সংখ্যালঘুর বসতবাড়ি নিয়ে বিরোধ, হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন রাম নবমী উদযাপন উপলক্ষে আহ্বায়ক কমিটির অনুমোদন দিলো হিন্দু মহাজোট খুলনায় এসআই চিন্ময় মন্ডলের মাকে গলা কেটে হত্যা ময়মনসিংহে দিপু হত্যাকাণ্ড: লাশের ওপর নির্যাতনে অংশ নেওয়া যুবক গ্রেপ্তার বাঁশখালীতে মারুতী সংঘ কর্তৃক হনুমান জয়ন্তী উদযাপন,বিশেষ আকর্ষণ ব্যান্ড “সুদর্শন” সীতাকুণ্ডে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে অর্থ সহযোগীতা ঢাকায় বিশ্বশান্তি ও প্রবাসীদের নিরাপত্তা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত

অরিজিতের পর কি প্লেব্যাক ছাড়ছেন শ্রেয়া? ইঙ্গিতে জল্পনা সংগীত অঙ্গনে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং -এর প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর এবার একই পথে হাঁটার ইঙ্গিত দিলেন শ্রেয়া ঘোষাল। যদিও সরাসরি অবসরের ঘোষণা দেননি তিনি, তবু সাম্প্রতিক মন্তব্যে সংগীত অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা।

 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল জানিয়েছেন দীর্ঘদিনের ব্যস্ততা ও পরিবর্তিত সংগীত পরিবেশ তাকে ক্লান্ত করে তুলছে। তাই ভবিষ্যতে গান থেকে সাময়িক বিরতি নেওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে ভাবছেন। সত্য সনাতন টিভি

 

সাক্ষাৎকারে লাইভ পারফরম্যান্সের বর্তমান প্রবণতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই গায়িকা। বিশেষ করে ‘লিপ-সিঙ্ক’ বা প্রযুক্তিনির্ভর পরিবেশনার সমালোচনা করে তিনি বলেন,

“যেদিন আমাকে মঞ্চে দাঁড়িয়ে লিপ-সিঙ্ক করে গান গাইতে হবে, সেদিনই আমি গান গাওয়া ছেড়ে দেব।”

 

এ সময় Arijit Singh-এর বিরতির প্রসঙ্গ টেনে শ্রেয়া বলেন, “আমারও মাঝে মাঝে বিরতি নিতে ইচ্ছে করে।” সত্য সনাতন টিভি

 

এর আগে চলতি বছরের শুরুতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে প্লেব্যাক থেকে সরে আসার ঘোষণা দেন অরিজিৎ। তিনি লেখেন, ‘শ্রোতাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। তবে এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে নতুন কোনো কাজ নেব না।’

 

সংগীতাঙ্গনের বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ের প্রযুক্তিনির্ভর সংগীত পরিবেশনা এবং বাণিজ্যিক চাপের কারণে শিল্পীদের মধ্যে এমন সিদ্ধান্তের প্রবণতা বাড়ছে। তবে শ্রেয়া ঘোষালের এই মন্তব্য সাময়িক বিরতির ইঙ্গিত, নাকি স্থায়ী অবসরের পূর্বাভাস তা সময়ই বলে দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট