1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর বাঁশবাড়ীয়ায় শ্রীমৎ স্বামী জ্যেতিশ্বরানন্দ গিরি মহারাজের স্মরণে ধর্মীয় আলোচনা ও গীতা পাঠ অনুষ্ঠিত পাথরঘাটার জেলে পল্লীতে শিশুদের হাতে গীতা ও মহানাম জপমালা বিতরণ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে বঙ্গবাসীর কাছে পঞ্চাঙ্গ প্রণাম নরেন্দ্র মোদীর আজ রাতে চট্টগ্রামে মঞ্চ মাতাবে ৯টি সনাতনী ব্যান্ড দল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রায় রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী দুপচাঁচিয়া খানপুরে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে এমপি মহিত তালুকদারের সম্প্রীতির বার্তা। আনোয়ারায় অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এলো সনাতনী অধিকার আন্দোলন। দায়িত্ব গ্রহণের পর সুবর্ণা ঠাকুরকে মতুয়া মিশনের শুভেচ্ছা দিঘীনালায় গীতা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

বোয়ালখালীতে সরস্বতী পূজায় সাংস্কৃতিক আয়োজন, মঞ্চ মাতাবে টিম শঙ্খ।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের বোয়ালখালীতে সরস্বতী পূজা উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণিল সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর সারোয়াতলী যুব সংঘ সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা উদ্‌যাপন পরিষদের আয়োজনে ২৩ ও ২৪ জানুয়ারি দুইদিনব্যাপী জাঁকজমক আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ জানুয়ারি চিত্রাঙ্কন ও গীতিপাঠ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। পরদিন ২৪ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই রাতে বিশেষ আকর্ষণ হিসেবে পরিবেশিত হবে জনপ্রিয় সংগীত পরিবেশনা। সত্য সনাতন টিভি

 

এবারের আয়োজনে থিম হিসেবে রাখা হয়েছে ‘মা বিশালাক্ষী’। সংগীত পরিবেশনায় অংশ নেবে জনপ্রিয় সনাতনী ধর্মীয় ব্যান্ড দল “টিম শঙ্খ”। ব্যান্ডের সদস্যদের মধ্যে রয়েছেন, বেজ গিটারে রনি, কিবোর্ডে তপন আচার্যী, নাল ও ঢোলকে সেতু, বাঁশিতে অয়ন, অক্টোপ্যাডে প্রান্ত, ড্রামারে দুর্জয়। লিড গিটারিস্ট হিসেবে থাকছেন দীপঙ্কর ও বিজয়। কণ্ঠশিল্পী হিসেবে অংশ নেবেন ধ্রুব ও এ্যানি মল্লিক।

 

সত্য সনাতন টিভিকে আয়োজকেরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখেই এই সাংস্কৃতিক আয়োজন সাজানো হয়েছে, যাতে ভক্তি, সংস্কৃতি ও সৃজনশীলতার সমন্বয়ে দর্শনার্থীরা একটি আনন্দঘন পরিবেশ উপভোগ করতে পারেন। পূজামণ্ডপটি অবস্থিত বোয়ালখালীর পশ্চিম শৈবাবের বাড়ি এলাকায়।

 

সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন বলে জানান আয়োজকেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট