1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সান্তাহার সর্বজনীন রাধা মাধব মন্দিরে বাসন্তী পূজার আয়োজন ২০২৬। ঝালকাঠিতে সংখ্যালঘুর বসতবাড়ি নিয়ে বিরোধ, হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন রাম নবমী উদযাপন উপলক্ষে আহ্বায়ক কমিটির অনুমোদন দিলো হিন্দু মহাজোট খুলনায় এসআই চিন্ময় মন্ডলের মাকে গলা কেটে হত্যা ময়মনসিংহে দিপু হত্যাকাণ্ড: লাশের ওপর নির্যাতনে অংশ নেওয়া যুবক গ্রেপ্তার বাঁশখালীতে মারুতী সংঘ কর্তৃক হনুমান জয়ন্তী উদযাপন,বিশেষ আকর্ষণ ব্যান্ড “সুদর্শন” সীতাকুণ্ডে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে অর্থ সহযোগীতা ঢাকায় বিশ্বশান্তি ও প্রবাসীদের নিরাপত্তা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত গাইবান্ধায় শ্মশানের জমি নিয়ে উত্তেজনা, হামলার প্রতিবাদে মানববন্ধন রাঙামাটি–চট্টগ্রাম–ঢাকায় সনাতন বিদ্যার্থী সংসদের পাঁচ দিনের তীর্থ দর্শন সম্পন্ন।

খুলনায় এসআই চিন্ময় মন্ডলের মাকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

খুলনার পাইকগাছা উপজেলায় ভারতী মন্ডল নামে এক নারীর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) চিন্ময় মন্ডলের মা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ভারতী মন্ডলকে গলা কেটে হত্যা করে। পরে তাঁর মরদেহ বাড়ির পাশের একটি মাছের ঘেরে ফেলে রেখে যায়। সত্য সনাতন টিভি

 

রোববার সকালে প্রতিবেশীরা ভারতী মন্ডলকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ঘেরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সত্য সনাতন টিভি

 

এ ঘটনায় খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনিছুর রহমান ও সহকারী পুলিশ সুপার আমির হামজাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট