1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্ট নেতার ওপর হামলার অভিযোগ আট বন্ধুর স্বপ্নের ব্যান্ড ‘পরমেশ্বর’, চট্টগ্রামে বাড়ছে জনপ্রিয়তা স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ‘লংকা কাণ্ড’ প্রতিপাদ্যে চট্টগ্রামে হনুমান জয়ন্তীর আয়োজন সাতক্ষীরায় মন্দিরে দুর্ধর্ষ চুরি,প্রতিমার গায়ে থাকা স্বর্ণ ও মূল্যবান সম্পদ লুট চট্টগ্রামে নতুন যুগের সরকারি সেবা ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু গোসাইলডাঙ্গা শ্মশান কালী মন্দিরে স্বর্ণালংকার চুরি, ফুটেজ দেখে চোর শনাক্ত অটোরিকশা ছিনতাইয়ের সময় শান্ত কুমারের মৃত্যু, গ্রেফতার ৩ উখিয়ায় দোল পূর্ণিমা উপলক্ষে ৫৮তম ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন মিরসরাইয়ে হিন্দু গৃহবধূকে অচেতন করে স্বর্ণ ও টাকা লুট

সাতক্ষীরায় মন্দিরে দুর্ধর্ষ চুরি,প্রতিমার গায়ে থাকা স্বর্ণ ও মূল্যবান সম্পদ লুট

নিজস্ব প্রতিবেদন | সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শহরের কাটিয়া মন্দিরে রবিবার রাত অথবা সোমবার ভোররাতের কোনো এক সময়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের প্রতিমার স্বর্ণালংকারসহ নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী চোরেরা নিয়ে গেছে। সত্য সনাতন টিভি

সাতক্ষীরা মন্দির সমিতির সভাপতি গৌর দত্ত জানিয়েছেন, চোরেরা মন্দিরের প্রধান গেটসহ মোট আটটি বড় তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। এরপর তারা মন্দিরের প্রতিমার স্বর্ণালংকার, দানবাক্সে রাখা নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। একই সঙ্গে মন্দিরের সিসি ক্যামেরার হার্ডডিস্কও চুরি হয়ে যাওয়ায় ঘটনার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৫৫ হাজার টাকার বেশি মূল্যবান জিনিসপত্র লুট হয়ে গেছে। সত্য সনাতন টিভি

মন্দির সমিতির সাবেক সাধারণ সম্পাদক কিরণ চন্দ্র সরকার বলেন, “এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। বারবার চুরির ঘটনা ঘটলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।”

স্থানীয়রা দাবি করেছেন, “মন্দিরে চুরি যেন নিয়মিত ঘটনা হয়ে গেছে। আমাদের নিরাপত্তা কোথায়? প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।” সত্য সনাতন টিভি

কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পিংকু মণ্ডল জানান, “হ্যাঁ, আমরা শুনেছি চুরি হয়েছে। পরিদর্শনে গিয়েছি। যা সম্ভব হবে, তা করব। কিছু করা গেলে জানানো হবে।” সত্য সনাতন টিভি

স্থানীয় ব্যবসায়ী উৎপল সাহা বলেন, “হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা আতঙ্কিত। এ ধরনের ঘটনা চলতে থাকলে আমাদের নিরাপত্তা কোথায়?”

চুরি ঘটনা পুনরায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয়রা প্রশাসনের তৎপরতা বৃদ্ধির অপেক্ষায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট