1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
আইনি জট কাটল, মুক্তির পেল ‘দ্য কেরালা স্টোরি ২’! দিনাজপুরে বিজিবির অভিযানে কষ্টিপাথরের দুটি প্রাচীন মূর্তি উদ্ধার, আটক ১। সাতক্ষীরার কালিগঞ্জে হিন্দু গৃহবধূর লাশ উদ্ধার। পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন হিন্দু দেবতার মূর্তি ছিনতাইকারীদের ধাক্কায় ট্রাক চাপায় আটোরিক্সা চালক শান্ত নিহত সনাতনী মুচকি হাসি পরিবার এর উদ্যোগে গীতা ও শিক্ষা সামগ্রী বিতরণ। প্রবাসীদের সুস্থতা ও নিরাপত্তা কামনায় প্রার্থনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। চন্দনাইশে কেন্দ্রীয় তপোবন আশ্রমের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব শুরু হচ্ছে ১০ মার্চ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পেলেন চবি শিক্ষক কুশল বরণ চক্রবর্তী

দিনাজপুরে বিজিবির অভিযানে কষ্টিপাথরের দুটি প্রাচীন মূর্তি উদ্ধার, আটক ১।

নিজস্ব প্রতিবেন : দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় কষ্টিপাথরের তৈরি দুটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় রাসেল ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

 

গত ৭ই মার্চ ২০২৬ ইংরেজি রোজ শনিবার রাতে উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা মূর্তিগুলোর মোট ওজন প্রায় ২৫ কেজি ৬৭০ গ্রাম। বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, মূর্তিগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা। সত্য সনাতন টিভি

 

আটক রাসেল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রাম এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মকবুল হোসেনের ছেলে।

 

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা বিরল উপজেলার ধনগ্রাম এলাকায় অভিযান চালান। এ সময় পাচারের উদ্দেশ্যে আসামির বাড়িতে লুকিয়ে রাখা একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয় এবং রাসেল ইসলামকে আটক করা হয়। সত্য সনাতন টিভি

 

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

 

বিজিবির এই কর্মকর্তা জানান, উদ্ধার করা মূর্তি দুটি ভারতে পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সত্য সনাতন টিভি

 

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ পাচার ঠেকাতে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট