1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসবে ৭ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত। বাংলাদেশ গীতা পরিষদের উদ্যোগে দক্ষিণ সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া গীতা ও স্ট্যান্ড বিতরণ সন্দ্বীপে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও লুটপাটের অভিযোগ, বিচার নিয়ে চাপের অভিযোগ কৈবল্যধামে শ্রীনাম বিতরণ,আধ্যাত্মিক মিলনমেলায় ভক্তদের ঢল বাড়ি যাওয়ার পথে নিখোঁজ কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর, ১ দিন পর মরদেহ উদ্ধার একই পরিবার থেকে তিনজন সংসদে,সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন নিপুণ রায় পটিয়ায় একই মন্দিরে ফের চুরি, ছয় মাসে দ্বিতীয়বার নয়ন সাধু হত্যা ও সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে (বিএসপি) মানববন্ধন আন্দরকিল্লায় গীতাধ্বনির আয়োজনে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা

সনাতনী মুচকি হাসি পরিবার এর উদ্যোগে গীতা ও শিক্ষা সামগ্রী বিতরণ।

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলার অন্তর্গত চাঁন্দগাঁও কালুরঘাট নাথপাড়ায় অবস্থিত শ্রীশ্রী রাম ঠাকুর ও মা রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে গীতা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ০৬ মার্চ ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় সনাতনী মুচকি হাসি পরিবার-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সুভদ্রা গীতা শিক্ষা কেন্দ্রের ৩৫ জন শিক্ষার্থীর মাঝে শ্রীমদ্ভগবদ্গীতা, স্টেন, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সনাতনী সমাজের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সংগঠনের এডমিন মিশু দে, রাজ রয় এবং স্বেচ্ছাসেবক অপু চক্রবর্ত্তী।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অপু চক্রবর্ত্তী বলেন, সনাতনী সমাজে ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দিতে গীতা বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, গীতার শিক্ষা মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গীতা অধ্যয়নের মাধ্যমে সনাতনী সমাজের নতুন প্রজন্ম ধর্মীয় জ্ঞান অর্জন করবে এবং নিজেদের ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে সচেতন হবে। সত্য সনাতন টিভি

 

তিনি আরো বলেন, সনাতনী সমাজের সার্বিক সহযোগিতায় এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট