1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের সুস্থতা ও নিরাপত্তা কামনায় প্রার্থনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। চন্দনাইশে কেন্দ্রীয় তপোবন আশ্রমের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব শুরু হচ্ছে ১০ মার্চ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পেলেন চবি শিক্ষক কুশল বরণ চক্রবর্তী তরুণ প্রজন্মের মাঝে গীতার জ্ঞান ছড়াতে অনলাইনে গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন তুলসীধামে শ্রীমৎ স্বামী নারায়ণ পুরী মহারাজের ১১ তম স্মরণ উৎসবের প্রথম দিন মানবিক উদ্যোগে অসহায় রানী দাশকে হুইলচেয়ার দিল জাগো হিন্দু পরিষদ বান্দরবানে আজ থেকে শুরু হলো সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কক্সবাজারে হিন্দু ব্যবসায়ীকে হত্যার ঘটনার আটক ২ পুরোহিত নিয়োগে প্রাণ ফিরে পেল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিধর্মীয় উপাসনালয়

ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পেলেন চবি শিক্ষক কুশল বরণ চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের শিক্ষক কুশল বরণ চক্রবর্তী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি শ্রীমদ্ভাগবত পুরাণের ওপর গবেষণা করে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে এ ডিগ্রি লাভ করেন।

 

গত ৮ মার্চ রোববার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীর বিক্রম অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনে কুশল বরণ চক্রবর্তীর হাতে সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শ্যামল দাস। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সমীর কুমার শীলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সত্য সনাতন টিভি

 

গবেষণাকর্মে শ্রীমদ্ভাগবত পুরাণের বিভিন্ন দার্শনিক ও সাংস্কৃতিক দিক বিশ্লেষণ করেছেন কুশল বরণ চক্রবর্তী। তাঁর এই অর্জনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সাড়া পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট