1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের সুস্থতা ও নিরাপত্তা কামনায় প্রার্থনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। চন্দনাইশে কেন্দ্রীয় তপোবন আশ্রমের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব শুরু হচ্ছে ১০ মার্চ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পেলেন চবি শিক্ষক কুশল বরণ চক্রবর্তী তরুণ প্রজন্মের মাঝে গীতার জ্ঞান ছড়াতে অনলাইনে গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন তুলসীধামে শ্রীমৎ স্বামী নারায়ণ পুরী মহারাজের ১১ তম স্মরণ উৎসবের প্রথম দিন মানবিক উদ্যোগে অসহায় রানী দাশকে হুইলচেয়ার দিল জাগো হিন্দু পরিষদ বান্দরবানে আজ থেকে শুরু হলো সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কক্সবাজারে হিন্দু ব্যবসায়ীকে হত্যার ঘটনার আটক ২ পুরোহিত নিয়োগে প্রাণ ফিরে পেল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিধর্মীয় উপাসনালয়

মিরসরাইয়ে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা স্কুল উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক : কাঞ্চন শর্মা | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

গত ৬ই মার্চ ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে গীতা শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে ‘পার্থ সারথী গীতা শিক্ষালয়’ নামে একটি গীতা স্কুল উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা শাখার পরিচালনায় এ শিক্ষালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে বাংলাদেশ গীতা পরিষদ দেশব্যাপী গীতা শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। সমাজে সনাতন ধর্মের আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতা পরিষদ মিরসরাই উপজেলা শাখার পৃষ্ঠপোষক অর্জুন দাস, সদস্য সচিব শুভ দাস, চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাশ এবং গীতা পরিষদ মিরসরাইয়ের শুভাকাঙ্ক্ষী অসীম সেন।

 

এছাড়া উপস্থিত ছিলেন হৃদয় দাশ, অভি ভৌমিক, শুভ নাথ, প্রিয়াস দাশ, নন্দরাজ দাশসহ গীতা পরিষদের নেতৃবৃন্দ, দক্ষিণ ওয়াহেদপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গ্রামবাসী। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ গীতা পরিষদের পক্ষ থেকে ৪০টি গীতা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ শিক্ষালয়ে নিয়মিত পাঠদান করবেন বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য অসীম নাথ। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে সীতাকুণ্ড আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের আশা, এই গীতা শিক্ষালয়ের মাধ্যমে এলাকায় ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চা আরও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট