1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সংবর্ধনায় মিশন কান্তি দত্ত। রাবিপ্রবিতে সনাতনী শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত। গুরুকুল বৈদিক বিদ্যাপীঠের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতনী মহাসম্মেলন। দীপুর মরদেহ নিয়ে স্লোগান-উস্কানির অভিযোগে গ্রেপ্তার আরও দুজন বগুড়ার সারিয়াকান্দিতে কোচিং সেন্টার পরিচালককে হত্যা কক্সবাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী গণেশ পালকে খুন ফারাবীর বিচারের দাবিতে ঢাকায় হিন্দু শিক্ষার্থীদের বিক্ষোভ শিশুদের ধর্মীয় শিক্ষায় গীতা স্কুল উদ্বোধন করলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন মধ্যপ্রাচ্যে যুদ্ধাবসান ও বিশ্বশান্তি কামনায় চট্টগ্রামে প্রার্থনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ ক্লাব নয়, মন্দিরে বিয়ের আহ্বান,বৈদিক পবিত্রতায় দাম্পত্য শুরুর পরামর্শ

কক্সবাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী গণেশ পালকে খুন

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

কক্সবাজারে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ ৭ মার্চ শনিবার দুপুরে শহরের বিজিবি ক্যাম্পের পল্লানকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত গণেশ পাল (৪৫) শহরের বড়বাজার এলাকার একজন মুদি দোকানদার। তিনি স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ পালের ছেলে। সত্য সনাতন টিভি

 

নিহতের পরিবার জানায়, নিজ বাড়ির ভিটায় একটি সেপটিক ট্যাংক নির্মাণের কাজ শুরু করলে প্রতিবেশী জিসান নামে এক ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা কথা–কাটাকাটি হয়।

 

গণেশ পালের স্ত্রী শেফালি পাল ও ভাই আশীষ পাল অভিযোগ করেন, শনিবার দুপুরে এ বিরোধের জেরে জিসান ধারালো অস্ত্র দিয়ে গণেশ পালের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সত্য সনাতন টিভি

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, প্রাথমিকভাবে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট