1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সীমা রাণী বিশ্বাস নামে গৃহবধূর দগ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নিহারেন্দু চক্রবর্তী | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা থেকে সীমা রাণী বিশ্বাস (২৭) নামের দুই সন্তানের এক জননীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার রঞ্জন বিশ্বাসের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় সাত বছর আগে হবিগঞ্জ জেলার বাসিন্দা সীমা রাণীর সঙ্গে সরাইল উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়ার নীতেন্দ্র বিশ্বাসের ছেলে রঞ্জন বিশ্বাসের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের সাত ও চার বছর বয়সী দুই ছেলে রয়েছে। সত্য সনাতন টিভি

 

গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে সন্দেহ করেন। পরে ঘরে ঢুকে বাথরুমের ভেতর সীমা রাণীর দগ্ধ মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সত্য সনাতন টিভি

 

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার বলেন, স্বামীর পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দাবি করা হয়েছে। তবে ঘটনাস্থলের পরিস্থিতি এবং মরদেহের পাশ থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধারের বিষয়টি সন্দেহের জন্ম দিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট