1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া মোহনলাল জিউর মন্দিরের সম্পত্তি উদ্ধারে এমপি রুমিন ফারহানার আইনি সহায়তার আশ্বাস। উখিয়ায় রাধা–কৃষ্ণ মন্দিরের প্রথম তলার ছাদ ঢালাইয়ের শুভ সূচনা। রাষ্ট্রীয় আয়োজনে চার ধর্মগ্রন্থ পাঠ, বইমেলার উদ্বোধনে নতুন দৃষ্টান্ত! মহেশখালী পৌরসভা নির্বাচন ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন সাগর দে। ঢাকা লীগ ও পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন দ্বীপ সরকার। শাস্ত্রমতে শাঁখা সিঁদুর পরতেই হবে এমন কোনো বিধান নেই : স্মিতা চৌধুরী। ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি চৌধুরী নায়াব ইউসুফকে বাজুসের ফুলেল শুভেচ্ছা। ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি চৌধুরী নায়াব ইউসুফকে বাজুসের ফুলেল শুভেচ্ছা। ১ম বিশ্বনেতা হিসেবে ১০০ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারের মালিক হলেন নরেন্দ্র মোদি ব্রাহ্মণবাড়িয়ায় সীমা রাণী বিশ্বাস নামে গৃহবধূর দগ্ধ মরদেহ উদ্ধার

ঢাকা লীগ ও পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন দ্বীপ সরকার।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

অনেক ভাবনা–চিন্তার পর অবশেষে পেশাদার ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দ্বীপ সরকার। আনুষ্ঠানিকভাবে তিনি ঢাকা লীগ এবং পেশাদার ক্রিকেট অঙ্গনকে বিদায় জানিয়েছেন। প্রায় ১২ বছরের যাত্রার ইতি টানতে গিয়ে আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান এই ক্রিকেটার।

 

দ্বীপের অভিষেক হয়েছিল ২০১৩ সালে Dhaka Cricket League এ। ছোটবেলার কোচ মিন্টু স্যারের হাত ধরেই তাঁর পেশাদার পথচলা শুরু। শেষবার তিনি মাঠে নেমেছিলেন ২০২৩-২৪ মৌসুমে। ইচ্ছা ছিল ঢাকা লীগের মাঠ থেকেই বিদায় নেওয়ার, তবে নানা কারণে সেটি আর হয়ে ওঠেনি। সত্য সনাতন টিভি

 

দীর্ঘ ক্যারিয়ারে কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দ্বীপ বলেন, ক্রিকেট তাঁকে শুধু খেলা শেখায়নি, শিখিয়েছে শৃঙ্খলা, ধৈর্য, পরিশ্রম আর লড়াই করার মানসিকতা। পরিবারের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। স্বপ্নপূরণের পথে পরিবারের সমর্থন, ত্যাগ ও ভালোবাসাকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখেন এই ক্রিকেটার।

 

জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন ছিল তাঁরও। দেশের প্রতিনিধিত্ব করার সেই স্বপ্ন পূরণ না হলেও নিজের চেষ্টায় গর্বিত দ্বীপ। পারিপার্শ্বিক ও অর্থনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান তিনি। তাঁর মতে, সাফল্যের জন্য পরিশ্রমের পাশাপাশি সৌভাগ্যও জরুরি। সত্য সনাতন টিভি

 

পারিবারিক দায়দায়িত্ব ও দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দ্বীপ। তবে ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না তিনি। সুযোগ পেলে কর্পোরেট ক্রিকেটে খেলার ইচ্ছাও রয়েছে তাঁর। সত্য সনাতন টিভি

 

বিদায়বেলায় সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন দ্বীপ সরকার। পাশাপাশি প্রত্যাশা ব্যক্ত করেছেন, বাংলাদেশের ক্রিকেট আরও অনেক দূর এগিয়ে যাক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট