শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনের শেষ বিদায়ে পুষ্পস্তবক অর্পণ করলো শ্রীশ্রী জন্মাষ্টমী উপযাপন পরিষদ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৯ বার পড়া হয়েছে

 

বীর মুক্তিযোদ্ধা ও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন অসিত সেনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

 

 

গত ১৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় চট্টগ্রামের নালাপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি এই শ্রদ্ধা জানানো হয়। সত্য সনাতন টিভি

 

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, কার্যকরী সভাপতি আয়ান শর্মা এবং কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ। এ ছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জিব বৈদ্য, অর্থ সম্পাদক রতন আচার্য্য, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশাসহ শিক্ষক বেন্টন দে, অজয় দে, বাবলু চৌধুরী ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সত্য সনাতন টিভি

 

এই সময় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার সত্য সনাতন টিভিকে বলেন, বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

 

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ প্রয়াত লায়ন অসিত সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews