সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

সীতাকুন্ড চন্দ্রনাথ ধামে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সেবা মেডিকেল ক্যাম্প শুরু।

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথধাম প্রাঙ্গণে শিব চতুর্দশী ও মেলা উপলক্ষে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে সেবা মেডিকেল ক্যাম্প। তীর্থযাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা ও স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করতে এ ক্যাম্প চালু করা হয়েছে।

উদ্বোধনী দিনে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ক্যাম্পে সেবা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ ও পেশাদার চিকিৎসকরা। তাঁদের সঙ্গে রয়েছেন প্রশিক্ষিত ফার্মাসিস্ট ও একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক, যারা দিনব্যাপী তীর্থযাত্রীদের সেবায় নিয়োজিত থাকছেন।

ক্যাম্পে প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা, রক্তচাপ ও রক্তে শর্করা নির্ণয়, সাধারণ রোগের চিকিৎসা, প্রয়োজনীয় ঔষধ বিতরণ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদান করা হচ্ছে। দূরদূরান্ত থেকে আগত বহু ভক্ত দীর্ঘ পথ অতিক্রম করে পাহাড়ি পথে মন্দিরে উঠেন। ফলে অনেকেই ক্লান্তি, পানিশূন্যতা, পা ব্যথা, মাথা ঘোরা বা হঠাৎ অসুস্থতার শিকার হন। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সহায়তা দিতে ক্যাম্পটি সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মহাতীর্থে আগত পূণ্যার্থীরা যাতে চিকিৎসাসেবার অভাবে দুর্ভোগে না পড়েন। বিশেষ করে শিব চতুর্দশী ও মেলার সময় দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। তাই সম্ভাব্য জরুরি পরিস্থিতি বিবেচনায় রেখে অতিরিক্ত চিকিৎসক ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।
ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা জানান, প্রাথমিক চিকিৎসার পাশাপাশি গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে। প্রয়োজনে অ্যাম্বুলেন্স সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গেও সমন্বয় রাখা হচ্ছে।

শুধু চিকিৎসাসেবা নয়, চন্দ্রনাথধামে আগত ভক্তদের সার্বিক সহায়তায়ও কাজ করছেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। পাহাড়ি পথে দিকনির্দেশনা দেওয়া, বিশ্রামস্থল সম্পর্কে তথ্য প্রদান, বয়স্ক ও অসুস্থ তীর্থযাত্রীদের সহায়তা করা এসব দায়িত্বও পালন করছেন তারা। নারী, শিশু ও প্রবীণদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থাও রাখা হয়েছে।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, ধর্মীয় উৎসবের এই মিলনমেলায় মানবসেবাই তাদের প্রধান ব্রত। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে চন্দ্রনাথধামে আগত ভক্তরা নিরাপদ ও সুস্থভাবে তাদের পূণ্যযাত্রা সম্পন্ন করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews