মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

বাঁশখালী অনাথ আশ্রমে মানবিক সংগঠন “বাংলাদেশ সনাতনী সম্মিলিত সহযোগিতা” এর প্রথম বর্ষ উদযাপন।

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি অদ্বৈতানন্দ ঋষি মঠ ও মিশনে মানবিক সংগঠন বাংলাদেশ সনাতনী সম্মিলিত সহযোগিতা-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অনাথ শিশুদের সঙ্গে এক আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

 

গত ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার সকাল থেকে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে আশ্রমের অনাথ শিশুদের নিয়ে কেক কাটা হয়। পরে শিশুদের মাঝে কলম বিতরণ করা হয় এবং চাল, তেল, ডালসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। দুপুরে তাদের পক্ষ হতে প্রসাদের আয়োজনও করা হয়।

 

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সঞ্জয় দেব, সহ-সভাপতি রাজ নিতুল ও গোবিন্দ দেব, সাধারণ সম্পাদক জয় হোড়, সহ- সাধারণ সম্পাদক যুবরাজ দও, উপদেষ্টা তৃষ্ণা দেব, অর্থ-সম্পাদিকা মিতু দেব, সহ অর্থ-সম্পাদক অভি তালুকদার ও রিমি বৈদ্য, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাঙ্গন দাশ গুপ্ত, সহ যুগ্ম সাধারণ সম্পাদক বীরেন্দ জিং দে, দীপ্ত সম্পাদক ধ্রুব দও এবং সহ দীপ্ত সম্পাদক সজীব দেব।

 

 

উপস্থিত সকলে সংগঠনের প্রবাসী সদস্য প্রতিষ্ঠাতা দূজয় সিংহা ও অনিক দাশ, সহ-সভাপতি নয়ন দাশ ও প্রবণ দেব, সহ সাধারণ সম্পাদক মিটন দাশ ও শিমুল শীল, হৃদয় শীল, জয় দাশ, প্রান্ত শীল এর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সত্য সনাতন টিভি

 

এইছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশ্রমের সহকারী অধ্যাপক শ্রীমৎ প্রকাশ চৈতন্য সহ আরো অনেকে।

 

সংগঠনটির নেতারা জানান, বাংলাদেশ সম্মিলিত সহযোগিতা প্রতিষ্ঠিত হয় ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে। সংগঠনটির মূল লক্ষ্য মানবসেবা এবং অসহায় সনাতনী পরিবার ও শিশুদের পাশে দাঁড়ানো।

অনাথ আশ্রমে প্রথম বর্ষ উদযাপন প্রসঙ্গে সংগঠনের সভাপতি সঞ্জয় দেব সত্য সনাতন টিভিকে বলেন, “সেবা করার জায়গা তো অনেক। অনেক সংগঠন তাদের বর্ষপূর্তি উপলক্ষে নানা আয়োজন করে থাকে। কিন্তু আমরা মনে করি, এসব আয়োজন না করে সেবামূলক কাজ করাই বেশি অর্থবহ। আনন্দটা এক দিনের হলেও সেবার স্মৃতি সারা জীবন মনে থাকার মতো।”

 

তিনি আরও বলেন, “অনেক অনাথ আশ্রম পরিচালনায় সংশ্লিষ্ট কমিটিকে নানা সংকটে পড়তে হয়। তাই আমাদের এক বছর পূর্তির আনন্দ আমরা অনাথ শিশুদের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছি। কারণ ওরাও আমাদের ভাই-বোন।”

 

সংগঠনের উপদেষ্টা তৃষ্ণা দেব জানান, ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ সহায়তার মাধ্যমে অসহায় পরিবার ও শিশুদের পাশে দাঁড়ানোই তাদের নিয়মিত কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews